বায়জিদ হোসেন, বাগেরহাট।।
সুন্দরবনে রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে ২ কোটি টাকা মূল্যের ২ টি বিরল প্রজাতির তক্ষক জব্দ করেছে মংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। তবে এ ঘটনায় কাউকেই আটক করা করতে পারেনাই কোস্টগার্ড। যার মুল্য প্রায় দুই কোটি টাকা।

কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ সাংবাদিক দের জানান, রবিবার গভীর রাতে সুন্দরবনের কাটাখালি ঘাট এলাকায় টহল দেয়ার সময় কয়েকজন ব্যক্তিকে লাল রংয়ের একটি ঝুড়ি হাতে ওই এলাকায় দেখে তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড বাহিনীর সদস্যরা তাদের ডাক দেন। কোস্টগার্ড সদস্যদের ডাকে সাড়া না দিয়ে তারা ওখান থেকে হাতে থাকা ঝুড়ি ফেলে দ্রুত পালিয়ে লোকচক্ষুর অন্তলায়ে চলে যায়। পরে কোস্টগার্ডের সদস্যরা ঝুড়ির কাছে গিয়ে উদ্ধার করে দুটি বিরল প্রজাতির তক্ষক পাওয়া । (তক্ষক দুটির আকার যথাক্রমে ১৩ ইঞ্চি ও ১২ ইঞ্চি ওজন ৩৪০ গ্রাম ও ৩২০ গ্রাম) বলে জানায় কোস্টগার্ড । স্থানীয় লোকজন বলছে, ওই চক্রটি সুন্দরবনের বিভিন্ন বণ্যপ্রাণী হত্যা ও পাচারের সাথে জড়িত থাকতে পারে। পরে জব্দকৃত তক্ষক দুটি ঢাংমারী ফরেস্ট অফিসে স্থানান্তর করা হলে কোস্টগার্ড বাহিনীর উপস্থিতিতে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
কোস্টগার্ড বাহিনীর অপারেশন অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ আরো জানান, চোরা শিকারীরা ও পাচারকারীরা সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রজাতির তক্ষক ও হরিণ শিকার করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বিক্রয় করে থাকে যা সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় হুমকিসরুপ। তিনি আরো জানান, সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশকারী চোরা শিকারী ও পাচারকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।
You must be logged in to post a comment.