কোটা বহাল রাখার দাবিতে মহাসড়কে অবরোধ ছাড় পায়নি ভি আই পি

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৮ অক্টোবর, ২০১৮, ৫:৫০ অপরাহ্ন

আরাফাত, ইবি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা সরকারি চাকরিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে চতুর্থ দিনের মত কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে। সোমবার বেলা ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ব্যানার নিয়ে দীর্ঘ ৩ঘণ্টা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। মুক্তিযোদ্ধার সন্তানদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং আদিবাসী শিক্ষার্থীরাও একপর্যায়ে অবরোধে অংশ নেন।

কোটা আন্দোলনের আহ্বায়ক আলমগীর হোসেন আলো বলেন, আজ আমরা চতুর্থ দিনের মতো মহাসড়ক অবরোধ করেছি। আমি মনে করি কোটা ব্যবস্থা থেকে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা মানে মুক্তিযোদ্ধাদের অবমাননা করা। তার দাবি আমাদের মুক্তিযোদ্ধা সহ সকল কোটা বহাল থাকুক।

বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখার সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রহিম বলেন, দেশের জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছে, সচিবরা যেভাবে তাদেরকে অপমান করেছে, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়ে মেনে নিতে পারছি না। তিনি আরো বলেন, যতদিন আমাদের মুক্তিযোদ্ধা কোটা ৩০ ভাগ বহাল না থাকে ততোদিন আমাদের আন্দোলন চলবে।

এদিকে কোটা বহাল আন্দোলনের মুখোপাত্র মোরশেদ হাবিব বলেন, সরকারি চাকরিতে কোটা বাতিলের ব্যাপারে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। এ সিদ্ধান্ত কার্যকর করার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা ও শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা করা হবে। অবিলম্বে সরকারি চাকরিতে শতকরা ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবি জানান তাঁরা। এ ছাড়া আগামীতে কঠোর কর্মসূচি নেওয়া হবে বলেও জানান শিক্ষার্থীরা। দীর্ঘ ৩ঘণ্টা মহাসড়ক অবরোধ করার ফলে রাস্তার উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

রাজশাহী থেকে বরিশালগামী এক যাত্রী বলেন, দেশে কোন কিছুর জন্য হুটহাট করে মহাসড়ক অবরোধ করা কোনভাবে ঠিক না। তিনি বলেন, আমি একটি জরুরী কাজে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি কিন্তু গাড়িতে প্রায় ৩ ঘন্টা অপেক্ষা করছি যেটা আমার জন্য খুব কষ্ট কর। তিনি দাবি করে জানান, কবে সাধারণ জনগন এসব ভুগান্তি থেকে মক্তি পাবে?

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ