মামুনার রশীদ, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ।।
ঝিনাইদহের কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিং ব্যবস্থা চালু ও শূন্য পদে চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন করলেন কোটচাঁদপুর উপজেলার নাগরিক সমাজ। ২রা ফেব্রুয়ারী’১৯ শনিবার দুপুরে স্থানীয় কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কোটচাঁদপুর নাগরিক সমাজের সভাপতি সেলিম খাঁনের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহসভাপতি সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
এ অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সেলিম খাঁন বলেন, ‘বর্তমান সরকার স্বাস্থ্য সেবায় সঠিকভাবে সেবা দিতে বদ্ধপরিকর। ক্লিনিকগুলো যেভাবে সেবা দেয়, সরকারি হাসপাতালে সেই সেবা কেন দেয়া হবে না!’
অবিলম্বে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিং ব্যবস্থা চালুসহ শূন্য পদে চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন কোটচাঁদপুর উপজেলার নাগরিক সমাজ।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.