কোটচাঁদপুর রেলষ্টেশনে যাত্রীকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তোলপাড়

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮, ৮:১৩ পূর্বাহ্ন

এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের কোটচাঁদপুর রেলষ্টেশন থেকে ছিনতাইকারীরা এক যাত্রীর ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নিয়েছে। ঘটনাটি ঘটেছে ষ্টেশনের প্লাটফর্মের উপর শনিবার দিনগত রাত পৌনে ৪টার দিকে। ভূক্তভোগী সজল বিশ্বাস (২৪) জানান, ঢাকা থেকে চিত্রা এক্সপ্রেস যোগে তিনি রাত পৌনে চারটা দিকে কোটচাঁদপুর রেলষ্টেশনে নামেন।
এ সময় অন্ধকার থেকে দৌড়ে এসে তিন ছিনতাইকারী তাকে ধরে মোবাইলফোন কেড়ে নিতে গেলে সজল বাঁধা দেন। ফলে তাকে পেটে ছুরিকাঘাত করতে গেলে সে হাত দিয়ে ঠেকায়। এতে সজলের বাঁ হাতের কব্জির উপরিঅংশ কেটে যায়।
সে সময় ছিনতাইকারীরা তার দামী মোবাইল সেটটি নিয়ে সটকে পড়ে। আহত সজল বিশ্বাসের পিতা সঞ্জয় বিশ্বাস কোটচাঁদপুরের পার্শ্ববর্তী সুন্দরপুর লোকাল রেলষ্টেশনের ওয়েম্যান পদে কর্মরত। সজল বিশ্বাস তার পিতার কাছে যাওয়ার জন্য ঢাকা থেকে ট্রেনযোগে কোটচাঁদপুর নামেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, অভিযোগটি আমি পেয়েছি। ব্যাবস্থা নেয়া হচ্ছে। ষ্টেশনমাষ্টার গোলাম মোস্তফা বলেন, আমার রেলের একজন কর্মচারীর ছেলের ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে।
আমি শোনার পর বিষয়টি ওসি সাহেবকে বলেছি। রেল কর্মচারী হারেজ আলী বলেন, ইদানিং রেলষ্টেশনের প্লাটফর্মের উপর ও আশ পাশের নেশা খোরদের গভীর রাত পর্যন্ত ঘুরাফেরা করতে দেখা যায়। এদের উপর পুলিশের যথাযথ নজর রাখা উচিত। এ ঘটনায় তোলপাড় কোটচাঁদপুর ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ