কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটিদের কোটচাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ১:৩৭ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ মামুনার রশীদ, সাধারণ সম্পাদক, মোঃ আনোয়ার জাহিদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলীসহ সকল সাংবাদিকবৃন্দের তরফে কোটচাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন....

কোটচাঁদপুর প্রতিনিধি ।।

আজ রবিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস দীর্ঘ নয় মাস যুদ্ধের পর পাকিস্তানী হানাদার বাহিনী আজকের এই দিনে (১৯৭১ সাল ১৬ডিসেম্বর) বাংলাদেশ মুক্তিবাহিনীর নিকট আত্মসমর্পণ করে। আর বাংলাদেশ ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বিজয় অর্জন করে।

মহান বিজয় দিবস উপলক্ষে কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে কোটচাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ মামুনার রশীদ, সাধারণ সম্পাদক, মোঃ আনোয়ার জাহিদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলীসহ সকল সাংবাদিকবৃন্দ।

কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটির প্রতিনিধিরা ভোর ৭টায় কোটচাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় আর উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা প্রশাসন, কোটচাঁদপুর আওয়ামীলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কোটচাঁদপুর পৌরসভা, জাতীয় পার্টি, জাসদ, জাকের পার্টি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কোটচাঁদপুরের সর্বস্তরের জনসাধারণ। এ সময় পর্যায়ক্রমে সবাই শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদের প্রতি বিদেহী আত্মা মাগফেরাত করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ