কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটির জমকালো শুভ উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৩ নভেম্বর, ২০১৮, ৩:৩৬ অপরাহ্ন

এন আই শান্ত, কোটচাঁদপুর (ঝিনাইদহ)।।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় শুক্রবার রাত ৯টার সময় জমকালো আয়োজনের মাধ্যমে শুভ  উদ্বোধন হল কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটি।কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা বিশেষ কারনে অনুষ্ঠানে উপস্তিত থাকতে সক্ষম হননি।তিনি অনুষ্ঠান পরিচালনার জন্য অনুমতি দিলে অনুষ্ঠান শুরু হয়।সর্বপ্রথমে কোরঅান থেকে তেলাওয়াত করেন মাওলানা আলি আযম।কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটির সভাপতি বক্তব্যের মাধ্যমে  অনুষ্ঠানের উদ্ভোধনি ঘোষণা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা মুন্সী ফিরোজা সুলতানা,কোটচাঁদপুর উপজেলা বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃশাহাজান আলী,কোটচাঁদপুর পৌর মেয়র জনাব জাহিদুল ইসলাম(জাহিদ),কোটচাঁদপুর বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জনাব ওয়াছেউল আলম,সাধারণ সম্পাদক,জনাব বাবুল হোসেন জোয়ার্দার।কোটচাঁদপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মফিজুর রহমান,শেরখালী স্কুলের প্রধান শিক্ষক আক্কাস আলি।আর উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুল ইসলাম,মোস্তাফিজুর রহমান,সাংবাদিক কাজী মৃদুল,  মঈনউদ্দীন,রায়হান, সুমন মালাকারসহ কোটচাঁদপুর উপজেলা পর্যায়ের সন্মানিত সাংবাদিকবৃন্দ উপস্তিত ছিলেন।

কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ সভাপতি মামুনার রশিদ (সুমন),  সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ (জামান), সহ-সভাপতি আব্দুস সোবহান জনি,  সাংগঠনিক সম্পাদক রমজান আলী, কোষাধ্যক্ষ  মাবুদ হাসান বাপ্পি , দপ্তর ও প্রচার সম্পাদক সুব্রত কুমার চক্রবর্তী, সাহিত্য ও সাংস্কৃতিক বিষায়ক সম্পাদক নজরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষায়ক সহ-সম্পাদক মাছুম বিল্লাল, সদস্য শামিম খাঁন, সোহেল চৌধুরি সুশান্ত কুমার।এ সময় আর উপস্তিত ছিলেন আওয়ামিলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিবৃন্দ সহ এলাকার সুধী সমাজের ব্যক্তি বর্গ। দোয়া ও মোনাজাতের মাধ্যমে কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটির উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত করেন মাওলানা মোঃ ইমরান হোসেন।

কোটচাঁদপুর উপজেলা রিপোটার্স ইউনিটির জমকালো অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটির সভাপতি জনাব মামুনার রশীদ (সুমন)ও সাধারন সম্পাদক আনোয়ার জাহিদ (জামান)।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ