মামুনার রশীদ।।
বৃহস্পতিবার ২৩ আগস্ট ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পৌর পাঠাগারে কোটচাঁদপুর সাহিত্য পরিষদের আয়োজনে কবি শামসুদ্দীন আহমদ’র জীবনের উপর লিখিত বই “অগ্র পথিক”র মোড়ক উন্মোচন গুণীজনের সংবোর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কবি বিমল ভৌমিক’র সভাপতিত্ব করেন।
বইয়ের মোড়ক উন্মোচন করেন কবি ও অনুষ্ঠানের প্রধান অতিথি কে এম বদিউজ্জামান বদু।
অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয় কবি ও সম্পাদক জিয়ারুল হোসেন, কবি ও সমাজসেবক ফরহাদ খান, কথা সাহিত্যক চঞ্চল শাহরিয়ার, কবি ও সম্পাদক শাজান শীলন, কবি কামাল হোসাইনকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়েরর প্র:শি: ইছাহাক আলী, কবি দীবক শাহ, কবি মশিয়ার রহমান সহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন লেখক ও গবেষক আশরাফ উদ্দিন।
You must be logged in to post a comment.