ঝিনাইদহের কোটচাঁদপুরে পৌর পরিষদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পৌর মেয়র এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮শে ফেব্রুয়ারি) বিকাল ৩টার সময় উপজেলার বাজার চত্বরে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে পৌর সভার বিভিন্ন উন্নয়ন মূলোক কর্মকাণ্ড এলাকায় বাসীর সামনে তুলে ধরেন। যেমন কর্মকর্তা কর্মচারীদের সঠিক সময়ে বেতন। শতভাগ বিদ্যুতায়, স্বাস্থ্যসেবা নিশ্চিত, রাস্তা ঘাট, কালভাট নির্মাণ, করোনা মহামারীর সময় সাধারণ মানুষে পাশে থেকে সহায়তা করা, করোনার টিকা প্রদান সহ সকল প্রকার কর্মকাণ্ডে ভোটার দের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। এবং সবার সহায়তা কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর সভার নির্বাহী প্রকৌশলী মোঃ এ এম মামুনুর উর রশিদ। মতবিনিময় সভার সঞ্চালন করেন প্যানেল মেয়র ২ মোঃ জাহিদ হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যানেল ১ মেয়র, শেখ মোঃ সোহেল আরমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ আব্দুল মাজেদ, আব্দুর রকির, মোঃ খায়রুল ইসলাম, মোঃ মাহবুব খান হানিফ, মোঃ শরিফুল ইসলাম, মোঃ সোহেল রানা, শ্রী সুব্রত চক্রবর্তী, মহিলা কাউন্সিলর মোছাঃ শারমিন আক্রান্ত সাথী, মোছাঃ কাজী তনজিম, মোছাঃ রত্না পারভীন সহ ৯টি ওয়ার্ড থেকে আগত সাধারণ ভোটার, পৌর সভার কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ তরিকুল ইসলাম।
You must be logged in to post a comment.