কোটচাঁদপুর পৌরসভার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির উদ্ভোধন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮, ৩:৩২ অপরাহ্ন

এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার উদ্যোগে অসচ্ছল দরিদ্র রোগীদের নিয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প ও চক্ষু চিকিৎসা শিবির ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল ১০ টার সময় কোটচাঁদপুর উপজেলার পৌর মেয়র জাহিদুল ইসলাম (জাহিদ) এ মহতি ফ্রী চক্ষু শিবির উদ্ভোধন করেন।দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতাল, শিরোমনি,খুলনা।

এখানে ডাক্তারগন পৌরসভা মিলাতায়ন ভবনে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা দিচ্ছেন।এ উপজেলার চার শতাধিক বিভিন্ন বয়সী মানুষ এই ক্যাম্প থেকে বিনা মূল্যে চিকিৎসা সেবা নিচ্ছেন। এখানে চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ রোগীরা বলেন,এমন চক্ষুসেবা কার্যক্রম আমাদের জন্য কত বড় একটা উপকার বয়ে এনেছে তা বলে বোঝানো যাবে না। এখানে এ সুযোগ না পেলে আমরা সাধারণ জনগণ তো আর সমস্যার সমাধানই পেতে অনেক কষ্ট করতে হত। মেডিক্যাল টিমে থাকা বসুন্ধরা চক্ষু হাসপাতালের ডাঃ আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, এখানে এসে বিভিন্ন বয়সী রোগীর চক্ষু পরীক্ষা করে দেখতে পাচ্ছি বেশির ভাগই ক্ষীণ দৃষ্টি সম্পন্ন। অথচ তারা বিষয়টি আগে বুঝতেই পারেনি। এ ছাড়া অনেকেরই অ্যালার্জির সমস্যা আছে।কিছু ব্যাক্তিদের জটিল সমস্যাও পেয়েছি। আমরা তাদের আমাদের হাসপাতালে আসতে বলেছি। সেখানে আরো উন্নত পরীক্ষার পর প্রয়োজনীয় সব রকম চিকিৎসার ব্যবস্থা করা হবে। কোটচাঁদপুর পৌর সভার মেয়র জাহিদুল ইসলাম (জাহিদ)বলেন, কোটচাঁদপুর উপজেলার গরিব ও দুস্থ মানুষের চক্ষু চিকিৎসার উদ্যোগ নিয়েছি। যেসব মানুষ হাসপাতালে গিয়ে সেবা নিতে পারে না তারা নিজে উদ্যোগেই আমাদের কাছে ছুটে আসছে চিকিৎসা সেবা নিতে। এমনকি তাদের যাওয়া-আসা থাকা- খাওয়ার সব ব্যবস্থাই আমরা করছি। মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে যাদের উন্নত চিকিৎসা দরকার আমরা তাদের হাসপাতালে নিয়ে এসে বিনা মূল্যে সব চিকিৎসা দিব।

এ ব্যাপারে প্রয়োজনীয়  ব্যবস্তা গ্রহন করবে বিএনএসবি চক্ষু হাসপাতাল, শিরোমনি,খুলনা।আমি মেয়র আপনাদের সাথে আছি সব সময় থাকব।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ