এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
শিক্ষার্থীদের মধ্যে ‘সততার আলো’ ছড়িয়ে দিতে আজ ১৩ ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টার দিকে কোটচাঁদপুরের পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সততা স্টোর চালু করা হয়েছে।
কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সততা স্টোর এর শুভ উদ্ভোধন করলেন ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব,সরোজ কুমার নাথ।
এসময় ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব,সরোজ কুমার নাথ বলেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর খোলা হয়েছে। এসব স্টোরে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য রাখা আছে। সেখানে পণ্য কেনা ও মূল্য পরিশোধের নিয়মাবলী রয়েছে। কিন্তু কোনো বিক্রেতা নেই। কোনো কিছু কিনতে হলে স্টোরে থাকা সংশ্লিষ্ট খাতায় পণ্যের বিবরণ লিখতে হবে শিক্ষার্থীকে। এরপর পাশেই রয়েছে টাকা জমা দেওয়ার বক্স। যেকোনো শিক্ষার্থী তার পছন্দমতো পণ্যটি কিনে বক্সে টাকা জমা রাখবে। শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত এসব সততা স্টোর প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা পরস্পরে সৎ হওয়ার প্রতিযোগিতা বাড়বে।
এসময় আরো উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রতন মিয়া,কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব,ইসহাক আলী,একাডেমিক সুপারভাইজার মোঃ ফারুক হোসেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতিসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা,কমর্চারী ও ছাত্রীরা।