কোটচাঁদপুর থানা পুলিশের  সহযোগীতায় হারানো ফোন উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯, ৩:৫৯ অপরাহ্ন

মামুনার রশিদ।।

ঝিনাইদহের কোটচাঁদপুরে থানা পুলিশের সহযোগীতায় উদ্ধার হলো মোবাইল ফোন। গত ৫ মাস আগে মাধব দত্তের মোবাইলটি অভিনব কায়দায় চুরি হয়ে যায়।

জানাযায় একজন ব্যাক্তি ছেঁড়া টাকা বদলে দেয়ার নাম করে তার মুদি দেকানে যায়।

এ সময় কৌশলে তার ফোনটি চুরি করে। মাধব অনেক খোজাখুজির পর ফোনটি না পেয়ে কোটচাঁদপুর থানার একটি সাধারন ডায়রি করে।

কোটচাঁদপুর থানার এ এস আই মিঠুনের নেতৃত্বে ফোনটি উদ্ধার হয়। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কাজি কামাল হোসেন মাধব দত্তের হাতে ফোনটি তুলে দেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ