কোটচাঁদপুর উপজেলা উন্নয়ন মেলায় সচিব মো: আসাদুল ইসলামের স্টল পরিদর্শন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮, ১০:৪৭ অপরাহ্ন

এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।

“উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় কোটচাঁদপুরে উদযাপিত হচ্ছে “৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮।আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব ও বাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড এর মহাপরিচালক জনাব মোঃ আসাদুল ইসলাম কোটচাঁদপুর উন্নয়ন মেলার দ্বিতীয় দিন সকালে স্টল পরিদর্শন করেন।

এছাড়াও উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে উপজেলা সমাজসেবা কার্যালয় কোটচাঁদপুর স্টল থেকে প্রতিবন্ধী ঋণগ্রহীতাদের মাঝে ঋণের টাকা পুনঃবিনিয়োগ এবং প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকতা জনাব,নাজনীন সুলতানা,কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষায়ক কর্মকতা মুন্সী ফিরোজা বেগম,পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদ,৪নং বলুহর ইউনিয়ন চেয়ারম্যান জনাব,আব্দুল মতিনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকতা নাজনীন সুলতানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব ও বাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড এর মহাপরিচালক জনাব মোঃ আসাদুল ইসলামকে ক্রেস্ট প্রদান করেন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ