এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্দোগ্যে ১৫ই আগস্ট উপলক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে।কোটচাঁদপুর মেইন বাসষ্ট্যান্ডে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীতে ছিল জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন,কালো ব্যাজ ধারন, জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান, বিশাল শোক র্যালী, অালোচনা সভা,দোয়া মাহফিল এবং গরীব-দুঃখী মানুষের মাঝে কাঙ্গালী ভোজ বিতরন করা হয়।
কোটচাঁদপুর উপজেলা অাওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকির সভাপতিত্বে প্রধান অতিথী হিসবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৩ অাসনের সাবেক সংসদ সদস্য জননেতা এ্যাডঃ শফিকুল অাজম খাঁন চঞ্চল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহাজান অালীর,দোড়া ইউপি চেয়ারম্যান কাবিল উদ্দিন বিশ্বাস,সাফদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নওশের অালী নাসির, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও সকল ইউনিয়ন অাওয়ামীগের সভাপতি – সম্পাদকসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।