মামুনার রশীদ।।
বাল্য বিবাহ নিরোধ দিবস-২০১৮ উপলক্ষে উপজেলা প্রশাসন, কোটচাঁদপুর এর উদ্যোগে বাল্য বিবাহ বিরোধী প্রচারণা, আলোচনা সভা, র্যালী ও মানবব্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৯ অক্টোবর ১১টার সময় উক্ত আলোচনা অনুষ্ঠান ও র্যালীতে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মর্কতা নাজনীন সুলতানা,কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা,কোটচাঁদপুর পৌর আওয়ামীলীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল,বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম,শরিফুন্নেছা মিকি সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ। আর উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত স্কুল ছাত্রীদের কে বাল্য বিবাহের ক্ষতিকর দিক,কুফল এবং করণীয় সম্পর্কে সম্পর্কে আলোচনা করেন।

উপস্থিত স্কুল ছাত্রীদেরকে বাল্য বিবাহ না করার ব্যাপারে উপদেশ দেন।যে কোন বিষয়ে আমার অথবা মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে আলাপ করার জন্য বলেন।
You must be logged in to post a comment.