কোটচাঁদপুর উপজেলায় একযোগে তিন অফিসে চুরি

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১২ নভেম্বর, ২০১৮, ৯:৪০ অপরাহ্ন

মামুনার রশিদ।।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদে একযোগে  তিনটি অফিসে জানালার রড ও দরজার তালা ভেঙ্গে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (১১ নভেম্বর) রাতে সিসি ক্যামেরার রেকর্ডে ৩ টা ৮ মিনিট সময় বলে জানা যায়। এ দিকে কোটচাঁদপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের দুইটা ল্যাপটপ চুরি হয়েছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারের দায়িত্বে থাকা আতিকুর রহমান বলেন, প্রশাসন বিষয়টি দেখলে অবশ্যই চোর ধরা পড়বে। মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস ও সেটেলমেন্ট অফিসের কাগজ পত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায় তবে কোন কিছু খোয়া জায়নি।কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা জানান এ বিষয়টি আসলে দুখঃ জনক।কোটচাঁদপুর থানায় সাধারন ডায়েরি করা হয়েছে ও দায়িত্বে থাকা নাইট গার্ডদের সোকেচ করা হয়েছে।সিসি ক্যামেরার ফুটেস দেখে চোর সনাক্ত চলছে।

এ উপজেলার বড়বামনদাহ গ্রামে গতকাল  রবিবার আনুমানিক রাত ২ টার সময় চুরির ঘটনা ঘটেছে, মাজেদুলের স্ত্রী নাসিমা জানায় দূরবিত্তরা মেইন গেটের তালা খোলে তারপর ঘরে প্রবেশ করে দুই জোড়া কানের দুল নিয়ে গেছে।

কোটচাঁদপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন,এ ঘটনায় অপরাধী চক্রের সঙ্গে জড়িতদের ধরার জন্য বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছি। এলাকার নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি প্রতিটি এলাকায় রাতে পাহারার ব্যবস্থা করতে হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ