এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৪নং বলুহর ইউনিয়নের নাগরিকদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।বুধবার সকাল ১০টার সময় এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সম্মলোন কক্ষে কোটচাঁদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস চেয়ারম্যানের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেন এবং এরপর জাতীয় পরিচয়পত্র বিতরণের আনুষ্ঠানিক ঘোষণা করেন,৪নং বলুহর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান জনাব, আব্দুল মতিন।
এ সময় তিনি নয় ওয়ার্ডের নির্বাচিত জন প্রতিনিধিদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেন এবং স্ব স্ব ওয়ার্ডের নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ করার জন্য বলেন।
জাতীয় পরিচয়পত্র বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব, মনোরঞ্জন বিশ্বাস,মেম্বার রবিউল ইসলাম,মেম্বার লিটনসহ জন প্রতিনিধিগণ ও বলুহর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কোটচাঁদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস তিনি এই প্রতিবেদককে বলেন,সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বলে,লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হচ্ছে তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
You must be logged in to post a comment.