এন আই শান্ত, কোটচাঁদপুর (ঝিনাইদহ)।।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে গলাকেটে ৮ বছরের শিশু মিমকে হত্যা করেছে দূর্বৃত্তরা।বৃহস্পতিবার (১১ অক্টোবর) সন্ধা ৭টার দিকে কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের জামালপুর গ্রামের জোতপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।জালালপুর গ্রামের জোতপাড়ার মোঃআহার উদ্দিন খোকার ছোট মেয়ে শিশু মিম।
কুশনা ইউনিয়ন জালালপুর গ্রামের ২নং ওয়ার্ড মেম্বার সব্দুল হোসেন জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবার বিকালে খেলা করতে বের হয় মিম সন্ধা গড়িয়ে গেলেও বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে খোজাখুজি করতে থাকে।খোজাখুজির এক পর্যায়ে তাকে পার্শ্ববর্তী আনোয়ার সর্দারের ছেলে মশিয়ার রহমানের পরিত্যাক্ত একটি বাড়ির বারান্দায় মিমকে গলাকাটা লাশ হয়ে পড়ে থাকতে দেখা যায়।পরে কোটচাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়। তবে কি কারণে শিশু মিমকে হত্যা করা হয়েছে তা আমরা বুঝতে পারছিনা।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, আমি ঘটনা স্থলে পরিদর্শনে আছি,এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারবো।
শিশু মিমের মৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
You must be logged in to post a comment.