এন আই শান্ত, কোটচাঁদপুর (ঝিনাইদহ)।।
ঝিনাইদহের কোটচাঁদপুর ১০৮ বোতল ফেন্সীডিলসহ এক যুবককে আটক করেছে কোটচাঁদপুর পৌর পুলিশ ফাড়িতে কর্মরত এসআই(নিঃ)মোঃআল-মামুদ সঙ্গীয় ফোর্সসহ।
কোটচাঁদপুর পৌর পুলিশ ফাড়ির এসআই আল-মামুদ গোপন সূত্রে জানা পারে কোটচাঁদপুর পৌরসভাধীন রেলস্টেশন হইতে মেইন সড়কগামী পাঁকা রাস্তা সংলগ্ন জনৈক তুহিনের তুলি মেডিকেল ফার্মেসীর সামনে ফেন্সীডিলসহ রাশিদুল ইকবাল শিপলু(২৮) নামের এক যুবক অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর থানাধীন কোটচাঁদপুর পৌর পুলিশ ফাড়ির এসআই মোঃ আল-মামুদ ৬ তারিখ দুপুর ২:৩০ঘটিকার সময় সঙ্গীয় সাথে নিয়ে কোটচাঁদপুর পৌরসভাধীন কোটচাঁদপুর রেলস্টেশন হইতে মেইন সড়কগামী পাঁকা রাস্তা সংলগ্ন জনৈক তুহিনের তুলি মেডিকেল ফার্মেসীর সামনে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন কামার পাড়া গ্রামস্থ মৃত সামছুল ইসলামের ছেলে মোঃরাশিদুল ইকবাল শিপলু(২৮) নামের এক যুবককে ১০৮ বোতল ফেন্সীডিলসহ আটক করেছে।আটককৃত রাশিদুল ইকবাল শিপলু(২৮) এর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে কোটচাঁদপুর থানায় মামলা হয়েছে।
You must be logged in to post a comment.