কোটচাঁদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮, ১০:১২ অপরাহ্ন

মামুনার রশিদ।।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় রুদ্রপুর গ্রামের মৃতঃ ফকির চাঁদ শেখের পুত্র মাওলা বক্স (৬৫) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।

জানাযায় বৃহস্পতিবার (১১ অেক্টোবর) বিকাল ৫ টার সময় কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ী রেল গেটের অদুরে এই দূর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। ১৫ মিনিট পর কত্যব্যরত ডাক্তার মেহেদী হাসান তাকে মৃতঃ ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শী থেকে জানাযায় মাওলা বক্স ফুলবাড়ী দিক থেকে বাইসাইকেল যোগে কোটচাঁদপুরে অাসছিল ওখানে জাহাঙ্গীরের চায়ের দোকান থেকে একজন তাকে চা খাওয়ার জন্য ডাকছিল। তার ডাকে সাড়াদিয়ে ডান দিকে গেলে পতিমধ্যে পিছনের দিক থেকে আসা হিরোহোন্ডা কোম্পানির হাঙ্ক মটরসাইকেল সজোরে ধাক্কা দেয় তিনি রাস্তার উপর পড়ে যান। মোটরসাইকেলের মালিকের বাড়ি মাগুরা তার নাম সুশান্ত মন্ডল। তার স্ত্রীর মহেশপুর আশা এনজিও অফিসে  চাকুরি করে।

মাওলা বক্স কোটচাঁদপুরে অতি পরিচিত জন তার মৃত্যুর খবর শুনে এলাকার লোকজন দ্রুত তাকে এক নজর দেখবার জন্য হাসপাতালে ভিড় জমায়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোটচাঁদপুর থানার কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান, মোটরসাইকেলসহ চালককে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ