মামুনার রশীদ ।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক মেলার উদ্বোধন করা হয়েছে। শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা। সৃজনে উন্নয়নে বাংলাদেশ। নারীর ক্ষমতায়ন মানবতার উন্নয়ন।কোটচাঁদপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, বিশেষ অতিথি ছিলেন কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্য বিপ্লব কুমার সাহা,কোটচাঁদপুরের পৌর মেয়র জাহিদুল ইসলাম,কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা,
আওয়ামীলীগ নেতা কাজী আলমগীর, কোটচাঁদপুর সরকারী মডেল পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান আর উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে,আমাদেরকে এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এর জন্য সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.