এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার(১০ অক্টোবর)সকাল ১০ টার সময় এ অনুষ্ঠান শুরু হয়। কোটচাঁদপুর উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষায়ক কর্মকতা মুন্সী ফিরোজা বেগম,কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকি,বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম,কোটচাঁদপুর মডেল থানার কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা,আওয়ামীলীগ নেতা গোলাম সরোয়ার,মীর কাশেম আলি,পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।
কোটচাঁদপুরে পূজায় কোন ধরনের অসুবিধা বা অপৃতিকর কোন ঘটনা না যেন ঘটে সেই দিকে লক্ষ্য রাখার জন্য সবাইকে অবহিত করা হয়।দুর্গাপূজা নির্বিঘ্নে চলে এ ব্যাপারে সকলকে একসাথে কাজ করার জন্য আহবান জানান বক্তারা।
You must be logged in to post a comment.