মামুনার রশিদ।।
কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ী রেলগেট এলাকায় যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। কোটচাঁদপুরে যাত্রীবাহী দ্রুতযান সুন্দরবন এক্সপ্রেস ৭২৬ ডাউন ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে দক্ষিণ বঙ্গ ও খুলনার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (১৮ জানুয়ারী) ৪.১৫ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্কিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সুন্দরবন এক্সপ্রেস রেলওয়ের গার্ড জিয়াউদ্দীন জানান, ঢাকা থেকে খুলনা গামী দ্রুতযান সুন্দরবন এক্সপ্রেস ৭২৬ ডাউন খুলনার দিকে যাচ্ছিল। পথে কোটচাঁদপুর ফুলবাড়ী রেলগেট এলাকায় পৌঁছালে রেল লাইনের ফিশপ্লেট ভেঙে যায়। এতে ওই ট্রেনের সামনের দিকের ইঞ্জিন সহ একটি বগি, পাঁচটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এ কারণে কিছু দূর গিয়ে ট্রেনটি থেমে যায়। কোন যাত্রী বাহী বগী পড়েনি। এ ঘটনায় ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন লাইনচ্যুত হওয়ার পর যাত্রীরা নেমে যান। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার অপেক্ষায়। এ দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গ ও খুলনার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কোটচাঁদপুর রেলওয়ের স্টেশন মাস্টার নুরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে কোটচাঁদপুর স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি করে আছে।
লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধার করতে ট্রেনের উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে। রাত্রে রেলের কাজ চলবে। আগামীকাল রেল চলাচল স্বাভাবিক হতে পারে।
You must be logged in to post a comment.