কোটচাঁদপুরে মডেল থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মত বিনিময় 

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯, ৮:৫৭ অপরাহ্ন

মামুনার রশীদ।।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাংবাদিকদের সাথে শনিবার (১৯ জানুয়ারী) বেলা ১১ টার সময় কোটচাঁদপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেনের সাথে তার নিজ কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি ঝিকরগাছা থেকে কোটচাঁদপুরে যোগদান করেন। নবাগত ওসির বাড়ি নড়াইলের লোহাগড়া থানায়। এ মতবিনিময় সভায় অার উপস্তিত ছিলেন, কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটির সভাপতি মামুনার রশীদ (সুমন), সাধারন সম্পাদক আনোয়ার জাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক রমজান আলি, কোষাধ্যক্ষ মাবুদ হাসান বাপ্পী, সোহেল চৌধুরী, মাসুম বিল্লাহ প্রমুখ। এ সময় বিভিন্ন ক্লাবের সাংবাদিকরা উপস্তিত ছিলেন।

সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় কোটচাঁদপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন জানান, এ উপজেলায় চুরি, ডাকাতি, ধর্ষণ, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ সহ আইনশৃঙ্খলা রক্ষার জন্য কাজ করবেন এ জন্য তিনি সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন। যেখানে সমস্যা তথ্য পেলে দ্রুত কাজ করবেন। আর এলাকার সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর মাদকের ব্যাপারে জিরো ট্রলারেন্স এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না বলে, তিনি জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ