মামুনার রশিদ।।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াজ হোসেন ফারুক।
এরইমধ্যে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে নির্বাচন কেন্দ্রীক মতবিনিময় শুরু করেছেন তিনি। তার প্রচারনায় এলাকার জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ক্লিন ইমেজের নেতা হিসেবে গ্রহণ যোগ্যতা তৈরি হয়েছে। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
রিয়াজ হোসেন ফারুক ২০০৪ সালে কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মনোনীত হয়ে ২০১২ সাল অবধি দায়িত্ব পালন করেন এবং সফল সংগঠক এর মূল্যায়ন হিসেবে সম্মেলনের মাধ্যমে ২০১২ সালে উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়ে ২০১৭ সাল অবধি দায়িত্ব পালন করেছেন। ক্লিন ইমেজের ছাত্রনেতা রিয়াজ বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লিন ইমেজের তরুন নেতাদের নিয়ে সরকার গঠন করেছেন। তাঁর এই পদক্ষেপে আমি উদ্বুদ্ধ হয়েছি। তাই আমি আমার মনোনয়ন নিয়ে চিন্তিত নই। এছাড়া গত ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দেই, কিন্তু দলীয় সিদ্ধান্তে আমি আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছিলাম। আমাকে এবার মূল্যায়ন করার প্রতিশ্রুতি দেয় তৎকালীন জেলা আওয়ামী লীগ ও কোটচাঁদপুর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমি এবারও মনোনয়ন প্রত্যাশী ও বেশ আশাবাদী। আমি নির্বাচিত হলে জনগনের জন্য ভাল কিছু করার সুযোগ পাব। বিশেষ করে বেকার সমস্যা সমাধান, রাস্তা ঘাটের উন্নয়ন ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব।
তিনি আরো বলেন, জনগন আমাকে নির্বাচিত করলে স্থানীয় সরকারের সকল সুযোগ-সুবিধা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌছে দেব। সব সময় মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রাখার দৃড় প্রত্যয় ব্যাক্ত করেন তিনি । আমি জনগনের সাথে আছি সব সময় থাকব।
You must be logged in to post a comment.