কোটচাঁদপুরে বিএনপি নেতার মায়ের মৃত্যুতে মসিউর রহমানের শোক প্রকাশ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১২ আগস্ট, ২০১৮, ১০:২৮ অপরাহ্ন

এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
কোটচাঁদপুর উপজেলা বিএনপির সংগ্রামী সহ-সভাপতি আহম্মেদ আলী,৩নং কুশনা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লিয়াকত আলী এবং যুবদল সভাপতি মোহাম্মদ আলীর মাতা  আজ ১২ আগস্ট ২০১৮ বিগত রাত ২:১০ মিনিটের সময় বার্ধক্য জনিত কারণে  ইন্তেকাল করেছেন ” ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন ” মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।
মরহুমার প্রথম জানাযার নামাজ আজ রবিবার আসর বাদ কোটচাঁদপুর মেইন বাসষ্টান্ড জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয় এবং ২য় জানাযা মরহুমার নিজ গ্রাম আলুকদিয়া মাগরিবের পর অনুষ্ঠিত হয়। সর্বশেষ তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মরহুমার আত্নার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন , বিএনপি’র চেয়ার পার্সনের উপদেষ্টা, ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মোঃ মসিউর রহমান এবং কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।
মরহুমার মৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ