মামুনার রশিদ।।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৩ আসনে আ.লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী সাবেক সংসাদ এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল নৌকার পক্ষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাবেক এই এমপির গণসংযোগে যোগ দিচ্ছেন এই আসনের আ.লীগ নেতা-কর্মী ছাড়া হাজারো ছিন্নমূল খেটে খাওয়া মানুষ।
এসময় তিনি গরীব, দুঃখী, ছিন্নমূল, খেটে খাওয়া মানুষেন সাথে কাধ মিলিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগের অংশ হিসাবে গত শুক্রবার সকাল থেকে কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মুরুব্বি ও মহিলাদের দোয়া নিয়ে নৌকা মার্কায় ভোট চান। ভোটাররাও নৌকা প্রতীকের প্রার্থী চঞ্চলের মাথায় হাত দিয়ে দোয়া করেন। এর মাঝেই অসংখ্য মানুষ একত্রিত হয়ে তার সাথে যোগ দেন। এসময় গরীব-মেহনতী সাধারণ মানুষসহ সকল শ্রেণী পেশার হাজারো জনগণ স্বতস্ফুর্ত ভাবে অংশ নিয়ে চঞ্চলের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে শ্লোগান দিতে থাকেন। সাবেক এই এমপির গণসংযোগে সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সহ-সভাপতি লুৎফর রহমান, দোড়া ইউপি চেয়ারম্যান কাবিল উদ্দীন, সাফদারপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ সভাপতি নওশের আলী নাসির।
কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এনায়েত উল্লাহ সৈকত, ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াজ হোসেন ফারুক, কোটচাঁদপুর পৌর ছাত্রলীগ সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার হালদার, কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন লিমনসহ কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতা-কর্মী।
এর আগে কোটচাঁদপুর উপজেলা বিএনপি সহ-সাংগাঠনিক সম্পাদক ও দোড়া ইউনিয়ন বিএনপি সাংগাঠনিক সম্পাদক শিহাব উদ্দীন প্রায় শতাধিক বিএনপি নেতাকর্মী নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী চঞ্চলের হাতে ফুল দিয়ে আ.লীগে যোগদান করেন এবং নৌকার পক্ষে ভোট চান।
You must be logged in to post a comment.