এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
১৬ ই আগষ্ট সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বঙ্গবন্ধু বঙ্গমাতা ফাইনাল ফুটবল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ এর খেলা অনুষ্ঠিত হয় কোটচাঁদপুর উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে।উক্ত খেলায় কোটচাঁদপুর উপজেলার লক্ষীকুন্ডু প্রাইমারী স্কুলকে ৩-২ গোলে ট্রাইবেকারে পরাজিত করে কোটচাঁদপুর উপজেলা বঙ্গমাতা গোল্ডকাপ-২০১৮ এর চ্যাম্পিয়ন হয়েছে কোটচাঁদপুর উপজেলার নওদাগ্রাম কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কোটচাঁদপুর উপজেলার রুদ্রপুর প্রাথমিক বিদ্যালয়কে ৫-৪ গোলে পরাজিত করে সাফদারপুর প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু গোল্ডকাপ-২০১৮ এর চ্যাম্পিয়ন হয়েছে।কোটচাঁদপুর উপজেলা কর্তৃক বঙ্গবন্ধু বঙ্গমাতা ফাইনাল ফুটবল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ,
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনকোটচাঁদপুর পৌর আওয়ামীলীগের আবহয়াক ফারজেল হোসেন মন্ডল, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার শাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম সহ
এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক,বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন ।