কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি।।
ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা পুলিশের আয়োজনে রোববার সকালে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মূল প্রতিপাদ্য বিষয় “পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন”।
এ উপলক্ষে রোববার (২৭ জানুয়ারি) সকাল ১০ টায় কোটচাঁদপুর থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কোটঁচাদপুর শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে আবার থানা চত্বরে এসে শোভা যাত্রাটি শেষ হয়। কোটচাঁদপুর থানার ওসি কাজি কামাল হোসেনের নেতৃত্বে শোভা যাত্রায় অংশগ্রহণ করেন কোটচাঁদপুর পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম (জাহিদ), অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন (কোটচাঁদপুর সার্কেল), বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, উপজেলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলি, উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়াম্যানগন, থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ,পুলিশের সদস্য,স্কুল–কলেজে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.