কোটচাঁদপুর প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কোটচাঁদপুর মডেল থানা নতুন ভবনের হলরুমে আলোচনা হয়।
পুলিশ এ উপলক্ষে ১লা ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৪টায় থানার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি স্বাগত বক্তব্য দেন কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কাজি কামাল হোসেন, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার নাহিদ হাসান, বিশেষ আলোচক মির্জা সালাউদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর) সার্কেল,
তিনি তার বক্তব্যে জঙ্গি, সন্ত্রাস, মাদক, নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। পুলিশের কাছ থেকে অনলাইন ভিত্তিক সেবা কিভাবে পাবেন বিশদ বিবরণ দেন। তিনি আরো বলেন, দেশ অনেক এগিয়ে গেছে। আপনারা সহযোগিতা করলে দেশ আরো এগিয়ে যাবে।
কোটচাঁদপুর পৌর ফাঁড়ির ওসি তদন্ত গোলাম মাওলা বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলি, ১ নং সাফদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নওশের আলি নাসির, পৌর পুলিশিং কমিটির সভাপতি কাজি আলমগির, পৌর পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মির কাশেম আলি, পৌর আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক শহিদুজ্জামান (সেলিম), মঈনউদ্দীন শেখ হেকিম প্রমুখ।
এ উপজেলার স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানগণ, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ছাড়াও জেলা উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন এ এস আই সজিব।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.