কোটচাঁদপুরে পানিতে ডুবে শিশুর করুণ  মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৭ অক্টোবর, ২০১৮, ৮:৫৪ অপরাহ্ন

মামুনার রশিদ।।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামে পুকুরের পানিতে ডুবে রাহা খাতুন(আড়াই বছর) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (৭ অক্টোবর ) দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ার পোতা গ্রামে এ ঘটনা ঘটে।তার পিতার নাম রকিব।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর বেলা রাহা বাড়ির সাথে  পুকুর পাড়ে খেলা করছিল।অসাবধানতা বসত এ সময় সে পানিতে ডুবে যায়।পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় কোটচাঁদপুর স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করেন।মেয়ের চাচা মৃত্যুর  বিষয়টি নিশ্চিত করেছেন।এ সময় ওই গ্রামে শোকের ছায়া নেমে আসে।।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ