মামুনার রশিদ।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে অভিনব কায়দায় পানির মটর চুরির খবর পাওয়া গেছে।
এ উপজেলার গাবতলাপাড়ার মানিক মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে।তিনি জানান সোমবার সন্ধা ৭ টার সময় নামাযের জন্য ওযুর প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় ঘরের পাশে গোসল খানার ভিতর ঢোকে চোরেরা এ সময় তিনি দেখেন দুই জন যুবক ছেলে ওখানে কি কাজ করছে।মানিক মিয়া বলছে খোকা তোমরা দাড়াও এ কথা শুনা মাত্রই দুই যুবক টিউবওয়েলের উপর পা দিয়ে লাফ দিয়ে পালায় অনেক দৌড়ানোর পরও ধরতে পারেনি।তিনি জানান আমার পানির মটরটি লোহার শিকল দিয়ে বাঁধা ছিল।ওরা মটরের পাইপ কেটে ফেলেছিল এবং মটরটি নেওয়ার জন্য প্রস্তুত করেছিল হঠাৎ আমাকে দেখে ঘাবড়ে যায় তখন আমারও একই অবস্তা অপ্লের জন্য ধরতে পারিনি চোরদের বয়স আনুমানিক ২২বছর হবে এক জনের গায়ে লাল গেঞ্জি ছিল। বর্তমানে মটর খুলে ঘরে রেখে দিয়েছি।
এ ঘটনায় এলাকার মানুষ এখন আতংঙ্কিত।সপ্তাহ কয়েকদিন হলো একই পাড়ার ট্রাক মটর গ্যারেজের মালিক হাফিজের মটরটি চুরি হয়ে গেছে।গত এক মাস আগে আদর্শ পাড়ার টিটন সরদারের বাড়ির মটর টি চুরি হয়ে গেছে।এ নিয়ে এখন এলাকায় মটর চুরির আতংঙ্ক বিরাজ করছে।পর্যায়ক্রমে পানির মটরগুলো চুরির ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে চোরের উপদ্রপ বৃদ্ধি পাবে বলে আশংকা প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন ব্যক্তি বলেন,ঘটনাটি অত্যন্ত উদ্বেগ জনক।এ ধরণের চুরির ঘটনা এই এলাকায় আগে কখনো ঘটেনি।এলাকার গণ্যমাণ্যদের নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
You must be logged in to post a comment.