কোটচাঁদপুরে নৌকাপ্রার্থী চঞ্চলের নির্বাচনী জনসভায় ঝিনাইদহের পৌরমেয়র মিন্টু

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৮ পূর্বাহ্ন
“দেশের উন্নয়ন ধরে রাখা ও চলমান রাখতে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকাপ্রার্থীকে বিজয়ী করার একাত্ম্য হওয়ার আহ্বান জানিয়েছেন’....

কোটচাঁদপুর প্রতিনিধি।।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) সংসদীয় আসনে আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকাপ্রার্থী সাবেক সাংসদ এ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চলের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৬ ডিসেম্বর’১৮ বিকেল ৪টায় স্থানীয় কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড সংলগ্নে কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের পক্ষ হতে এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।

এদিকে নৌকাপ্রার্থীর নির্বাচনী জনসভায় যোগ দিতে দুপুর হতেই উপজেলার বিভিন্ন এলাকার হাজারো আওয়ামীলীগ নেতাকর্মী ও জনসাধারণ সমাবেশস্থলে আসতে থাকেন।

বক্তারা দেশের উন্নয়ন ধরে রাখা ও চলমান রাখতে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকাপ্রার্থীকে বিজয়ী করার একাত্ম্য হওয়ার আহ্বান জানিয়েছেন।

এ সময় সমাবেশে উপস্থিত আওয়ামীলীগ নেতাকর্মীসহ হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে চঞ্চলের পক্ষে নৌকা মার্কার শ্লোগান দিতে থাকেন।

কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি শরিফুন্নেছা মিকির সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের মহাজোট ও আওয়ামীলীগ মনোনীত নৌকাপ্রার্থী এ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান, কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সালমা ইয়াসমিন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লুৎফর রহমান, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, যুগ্মআহ্বায়ক শহীদুজ্জামান সেলিম, যুগ্মআহ্বায়ক গোলাম সারোয়ার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, কোটচাঁদপুর পৌরমেয়র জাহিদুল ইসলাম জাহিদ, সাফদারপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নওশের আলী নাসির, দোড়া ইউনিয়ন চেয়ারম্যান কাবিল উদ্দিন বিশ্বাস, কুশনা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান, বলুহর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মতিন, এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমানসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃত্ববৃন্দ, সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও নৌকার প্রার্থী এ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চলের ভাই রফিকুল আজম খাঁন বিপ্লব, কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিনসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ