এন আই শান্ত,কোটচাঁদপুর,ঝিনাইদহ।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এর উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবুল খায়ের মল্লিক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনর রশিদ, বলুহর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাফদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান লাভলু, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক,কুশনা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লিয়াকত আলী, বলুহর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আশরাফ আলি, বিএনপির দপ্তর সম্পাদক আলমগীর হোসেন খান, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মন্টু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪০টি মোমবাতি জ্বালিয়ে ৪০ পাউন্ড ওজনের কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়।পরে বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপি সকল স্তরের নেতাকর্মীদের জেল জুলুম ও হুলিয়া থেকে মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয় আলোক স্বজ্জা করণ ও রঙ-বেরঙের বেলুন দিয়ে সাজানো হয়।এছাড়া উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন,আসুন আমরা কোটচাঁদপুরের নেতা-কর্মীরা সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করি ও দেশনেত্রীর বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করেন এবং তারঁ পরিবারের সকল সদস্যের সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন সিরাজুল ইসলাম সিরাজ।