এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
আজ ৮ সেপ্টেম্বর-২০১৮ শনিবার ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যােগে অান্তর্জাতিক সাক্ষরতা দিবস -২০১৮ উদযাপন উপলক্ষে এক বনার্ঢ্য র্যালী ও অালোচনা সভা অনু্ষ্ঠিত হয়। কোটচাঁদপুর উপজেলা পরিষদের চত্বর হতে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজনীন সুলতানা নেতৃত্বে র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে এক অালোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
অান্তর্জাতিক সাক্ষরতা দিবস -২০১৮ এর আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজনীন সুলতানা। এ সময় বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন পৌর অাওয়ামীলীগের অাহবায়ক অধ্যাপক ফারজেল হোসেন মন্ডল, পৌর যুগ্ম অাহবায়ক ও কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরপর ৩ বারের সভাপতি জননেতা গোলাম সরোয়ার, সাফদারপুর ইউপি চেয়ারম্যান জনাব নওসের অালী নাসির মিয়া, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইসাহক অালী, কোটচাঁদপুর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মুন্সী ফিরোজা সুলতানা, সমাজসেবা অফিসার সাইফুল ইসলামসহ বিশিষ্টজনেরা উপস্হিত ছিলেন।