এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০১৮ চলবে ৭ অক্টোবর পর্যন্ত।সারা দেশের ন্যায় কোটচাঁদপুর উপজেলার বলুহরের শেখ মোজাফ্ফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০১৮ এর শুভ উদ্বোধন করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকতা জনাব,নাজনীন সুলতানা।
এসময় আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকতা ডাঃ রাশেদ আল-মামুন,উপজেলা শিক্ষা অফিসার মো: রতন মিয়াসহ শেখ মোজাফ্ফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির আওতায় প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে পাঁচ থেকে ১১ বছর বয়সী সব শিশুকে এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ১২ থেকে ১৬ বছর বয়সী সব শিশুকে এক ডোজ করে কৃমিনাশক ওষুধ সেবন করানো হবে।এ ছাড়াও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালানো হবে।এবার চার কোটি ৬ লাখ শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
You must be logged in to post a comment.