স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহের কোটচাঁদপুর খালিশপুর মহাসড়কে আলমসাধু ও মাইক্রবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার(সেপ্টেম্বর) আনুমানিক রাত ৮.০০টার দিকে কোটচাঁদপুর কাটাখালি নামক স্থানে এ দুর্রঘটনা ঘটে।
এ ঘটনায় আলমসাধু চালক ঘটনাস্থানে নিহত হন।মাইক্রবাসের তিনজন যাত্রী আহত হয়েছে। আহতদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ফায়ার সাভিস এর কর্মিরা নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় মহেশপুর থানার এস আই আনিচুর রহমান জানান, আমাদের হাইওয়ে ডিউটি ছিল আমরা ডিউটিতে আসার আগে এই ঘটনা ঘটেছে নিহত ব্যাক্তির এখন কোন পরিচয় পাওয়া যায় নাই।মাইক্রবাসের একজন যাত্রী মহন জানান আমরা কুষ্টিয়া থেকে নিজ গ্রাম চৌগাছা রামকৃষ্ঞপুর যাচ্ছিলাম কি করে দুর্রঘটনা ঘটল আমি বুঝতেই পারলাম না।