এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়ের লক্ষিকুন্ডু কুশোকুড়ির মাঠে আজ বুধবার আনু মানিক দুপুর ১২টার দিকে কলাভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার খাদে পড়ছে।প্রত্যক্ষদর্শীরা জানান,সাফদারপুর থেকে কলা ভর্তি একটি ট্রাক কিছু দূর আসলে মটরসাইকেলকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়।ট্রাক ভর্তি কলার অধিকাংশ কলা নষ্ট হয়ে গেছে।
জানা যায় ট্রাকটি দ্রুতগামী ছিল।উক্ত ট্রাকটির মালিক ১নং সাফদারপুর ইউনিয়নের ২নং ওর্য়াড মেম্বার আহেদ মিয়া। কলা ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়লে ট্রাক ড্রাইভার পালিয়ে যায়। এই রির্পোট লেখা পর্যন্ত ড্রাইভারের খোজ পাওয়া যায় নাই। কোন হতাহতের খবর পাওয়া যায় নাই। কিন্তু কলা অন্য ট্রাকে করে নেওয়ার প্রস্তুতি চলছিল।
You must be logged in to post a comment.