কোটচাঁদপুরে আ,লীগের দু’পক্ষের সংঘর্ষ : কেন্দ্রীয় নেতা অবরুদ্ধ, গাড়ী ভাংচুর

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮, ১০:২০ অপরাহ্ন
প্রতীকী ছবি।

স্টাফ রিপোর্টার।।

ঝিনাইদহের কোটচাঁদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত ৯টার দিকে স্থানীয় আ,লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়ে কোটচাঁদপুর স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এসময় আ,লীগের কেন্দ্রীয় কার্যনির্বাাহী কমিটিরউপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং ঝিনাইদহ জেলা আ,লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এম.এম.জামান মিল্লাত কে স্থানীয় সনি আবাসিক হোটেলের মধ্যে ৪ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে ঘটনা স্থলে কোটচাঁদপুর সার্কেলের এ,এস,পি মির্জা সালাহউদ্দীন উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।  ৪ঘন্টা পর আ,লীগের কেন্দ্রীয় নেতা এম.এম. জামান মিল্লাতকে হোটেল থেকে উদ্ধার করে পুলিশি পাহারায় নিয়ে আসেন ।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, আ,লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এম.এম. জামান মিল্লাত সোমবার স্থানীয় শহরের সনি আবাসিক হোটেলে রুম ভাড়া নেন। এসময় হোটেলের ব্যবস্থাপনা নিয়ে সনি আবাসিকের ম্যানেজার ও হোটেল মালিকের জামাতা মোঃ ইউনুস আলীর সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায় এম.এম.জামান মিল্লাত ম্যানেজার ইউনুসকে থাপ্পড় মারেন।এব্যাপারে সনি আবাসিকের মালিক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল এর কর্মী মোঃ খোকন মিয়া বলেন, খবর পেয়ে আমি ঘটনার বিষয়ে জানতে এম.এম. জামান মিল্লাতের রুমে যায়। সে সময় তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন এবং আমাকে অস্ত্রের ভয় দেখান। পরে আমি হোটেল থেকে বের হয়ে আসলে এ বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে হোটেলের মধ্যে অবরুদ্ধ করে রাখেন। এদিকে এম.এম. জামান মিল্লাতের বিরুদ্ধে এলাকার পুরুষ ও মহিলাদের ঝাড় ও লাঠি হাতে বিক্ষোভ করতে দেখা যায়।

খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং আ,লীগের কেন্দ্রীয় নেতা মিল্লাত কে উদ্ধার করেন। এ ব্যাপারে এম.এম. জামান মিল্লাত সাংবাদিকদের বলেন, উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলীর ইন্ধনে পূর্ব পরিকল্পনা করে তারা আজকে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তারা আমার নেতা-কর্মীদের মেরে আহত করেছে, গাড়ী ভাংচুর করেছে,আমাকে অবরুদ্ধ করে রেখেছে। তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা।

কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কোন পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ