কোটচাঁদপুরে আজীবন সন্মাননা পেলেন প্রাক্তন কৃতি ছাত্র আব্দুস সাত্তার

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮, ৯:০১ অপরাহ্ন

মামুনার রশীদ (স্টাফ রিপোর্টার।।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় প্রাক্তন কৃতি ছাত্রকে সন্মাননা জানালেন বিদ্যালয় কতৃপক্ষ। কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে  মঙ্গলবার (৬ নভেম্বর) বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র জনাব মো: আব্দুস সাত্তার মহোদয়কে “আজীবন সম্মাননা” প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজনীন সুলতানা । প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র জনাব মো: আব্দুস সাত্তার (এস,এস,সি ব্যাচ -১৯৬৮)। বর্তমানে তিনি জাতীয় পরামর্শক ভূমি মন্ত্রনালয় কর্মরত আছেন।অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: মফিজুর রহমান, সহ-প্রধান শিক্ষক মুহা: এমদাদুল হক সহ সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্রদের একাংশ উপস্তিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধান অথিতিকে “আজীবন সম্মাননা স্মারক” প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: মফিজুর রহমান এবং “স্মারক ক্রেস্ট” প্রদান করেন মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজনীন সুলতানা। এ সময় প্রাক্তন কৃতি ছাত্র তার জীবনে স্কুলের সময় কাটানোর সৃতি চারন করেন এবং আবেকে আপ্লুত হয়ে যান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ