কোটচাঁদপুরের মুন্সি বেকারিতে ভয়াবহ অগ্নিকান্ড : ৫০ হাজার টাকার মালামাল পুড়ে ছাই

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮, ১০:২৯ অপরাহ্ন

এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে পৌর শহরের মুন্সি বেকারীতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে বেকারীর তৈরী করা পাউরুটি, কেক, বিস্কুটসহ ঘরের টিন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আজ ১৪ আগস্ট ২০১৮ মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মুন্সি বেকারীর কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্সের সদস্যরা আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
মুন্সি বেকারীর মালিক ইয়াদুল মুন্সি জানান, রাতে বেকারীর কারখানায় খাবার তৈরী করে কারিগররা বাসায় চলে যায়। পরে রাত ২ টার দিকে মার্কেটের নৈশ প্রহরী বেকারীতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
এঘটনায় বেকারীর সব খাবারসহ ঘরের টিন ও যাবতীয় জিনিস পুড়ে যায়।কোটচাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
Attachments area
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ