এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয় তরুণ সমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।২৪শে(আগস্ট শুক্রবার)ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নিজ প্রতিষ্ঠানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।এছাড়াও খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,৪নং বলুহর ইউনিযান চেয়ারম্যান।প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মতিন তার স্কুল জীবনের স্মৃতিচারণ করেন।তার জীবনের কাটাতে মুহুর্ত গুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন।এসময় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি এলাকার যুব সমাজের উদ্দেশ্য বলেন,তোমাদের আগে ভাল মানুষ হতে হবে।নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে তবেই সফলতা আসবে।তিনি এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চান।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে ছিলেন,ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব,শামসুদ্দিন আহামেদ, শামীম রেজা,এস আর সোহান,রবিউল ইসলাম মেম্বার, ওসমান গনি,এনামুল কবীর সাইদ,আব্দুর জব্বার,মাসুদ রানা।এছাড়া ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আব্দুল মতিন চেয়ারম্যান খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।