কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকদের বদলি করা হচ্ছে -শিক্ষামন্ত্রী

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৩ জুন, ২০১৮, ৫:৫৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা শিক্ষকদের মধ্যে কোচিং বাণিজ্যে জড়িয়ে পড়ার প্রবণতা রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসব শিক্ষকদের বদলির কার্যক্রম চলছে। শনিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জাসদের সংসদ সদস্য নাজমুল হক প্রধানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী একথা বলেন।

স্পিকাফর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫টায় সংসদ অধিবেশন শুরু হয়।

প্রশ্নোত্তরে নাহিদ বলেন, বিভিন্ন পর্যায়ে গঠিত মনিটরিং কমিটির তৎপরতায় কোচিং বাণিজ্য বন্ধে অগ্রগতি সাধিত হয়েছে। এই কমিটির সুপারিশের ভিত্তিতে কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ