বায়জিদ হোসেন, বাগেরহাট।।
খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আমার দলীয় নেতা-কর্মী দের বলতে চাই কোন বেক্তি যদি দুর্নীতি সঙ্গে জড়িয়ে পড়ে তাকে চুল পরিমান ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্তা নিতে বাধ্য হবে। সেই সাথে প্রশাসন বলতে চাই কোন নেতা-কর্মীর বিরুদ্ধে অনিয়ম পেলে তাৎক্ষনিক ব্যবস্তা নিবেন।
সিটি মেয়র আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি উন্নয়ন কর্মকান্ডে সবাইকে অংশগ্রহন করতে হবে। দেশ বিরোধী যেকোন চক্রান্ত রুখে দিতে আওয়ামীলীগের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে প্রতিস্রুতি নিয়েছে জননেত্রী শেখ হাছিনা সেই প্রতিস্রুতি বাস্তবায়নে সকলকে এক সাথে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১১ টায় মোংলায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। এর আগে সকাল ৯ টায় বঙ্গবন্ধু মহিলা কলেজ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তিতা রাখেন কেসিসি মেয়র খালেক।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয় বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম, সাধারন সম্পাদক শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর যুবলীগ সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামার জসিম,মোংলা পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন (টিটু) প্রমূখ। সভায় স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ এর পৌর সভাপতি মিজান তালুকদার, ও বিভিন্ন অঙ্গসংগঠনেরনে তৃবৃন্দসহএবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.