কৃষক নেতা কমরেড আব্দুল মতিন মূনির এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯, ৮:০৯ পূর্বাহ্ন

আব্দুস সামাদ, ঝিনাইদহ সদর।।

কৃষক নেতা কমরেড আব্দুল মতিন মূনির স্মরণে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে রবিবার (১৩ জানুয়ারী) বিকালে ৩ টায় অনুষ্ঠিত হলো স্মরণসভা। গত ১০ জানুয়ারি ছিল এই কমিউনিস্ট নেতার ১৭তম মৃত্যুবার্ষিকী।

স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নাননু, স্মৃতিচারণা করেন কমরেড আব্দুল মতিন মূনীর এর সহধর্মিনী মনোয়ারা সিদ্দিকী ছবি, তসলিম উর রহমান, সাবেক বাংলাদেশ ছাত্রমৈত্রী নেতৃবৃন্দ।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি এর সভাপতি রণজিৎ চট্রোপাধ্যায়।

বক্তারা বলেন, কমরেড মতিন মূনির ছিলেন কমিউনিস্ট কৃষক আন্দোলনের অন্যতম সংগঠক। তিনি জাতীয় কৃষক খেতমজুর সমিতির সভাপতি পদে দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্বপালন করেছেন।ধনী পরিবারে জন্মগ্রহণ করার পরও বিলাসী জীবনযাপনের হাতছানিকে এড়িয়ে গিয়ে শোষিত মানুষের মুক্তির সংগ্রামে অধিকাংশ সম্পদই ব্যয় করে মৃত্যুবরণ করেন প্রায় সম্পদহীন অবস্থায়।বর্তমান জাতীয় পরিস্থিতিতে কমরেড মতিন মূনির এর আদর্শ ও শিক্ষা এগিয়ে যাওয়ার পাথেয় হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ