কু প্রস্তাবে রাজি না হওয়ায় ভাসুরের লাঠির আঘাতে ভাবি খুন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯, ৯:০২ পূর্বাহ্ন

বায়জিদ হোসন, বাগেরহাট প্রতিনিধি। ।

বাগেরহাটেরর ফকিরহাট উপজেলায় নলধাবাগ এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় ভাসুরের লাঠির আঘাতে ছোট ভাইয়ের স্ত্রী খাদিজা বেগম’কে (২৪) খুন করাহয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নেছার উদ্দিন মল্লিকের মেঝ পুত্র কামাল মল্লিক তাকে দির্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় আজ একি প্রস্তাব দেয় ।

মঙ্গলবার (৮ জানুয়ারি)  বিকালে খাদিজা বেগম রান্ন করছিলো এই ফাঁকে ভাসুর নেশাগ্রস্ত অবস্থায় কু-প্রস্তাব দেয়, খাদিজা রাজি না হওয়ায় হাতের কাছে থাকা লাঠি দিয়ে আঘাত করে কামাল। ঘটনাটি তাৎক্ষনিক  খাদিজা বেগম তার শ্বাশুড়ী আছিয়া বেগমকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে কামাল মল্লিক হাতের কাছে থাকা মোটা লাঠি দিয়ে ভাবির মাথার উপর আঘাত করে দ্রুত প্রস্থান করে । এতে ছোট ভাইয়ের স্ত্রী খাদিজা বেগম ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।

তবে এ ঘটনার সময় নিহত খাদিজা বেগমের স্বামী বাড়ীতে ছিলেন না। খবর পেয়ে ফকিরহাট অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ আবু জাহিদ শেখ ও স্থানীয় ক্যাম্প ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল। এদিকে ঘাতক ভাসুর কামাল মল্লিক (৪০) কে স্থানীয়দের সহযোগীতায় পার্শ্ববর্তী গ্রাম ব্রহ্মডাংগা থেকে আটক করেছে পুলিশ। আঘাত করা গাব গাছের মোটা লাঠি একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় সংশ্লিষ্ট মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল। নিহত খাদিজা বেগম ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ