কুষ্টীয়া পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে খেজুরতলা ও মাজিলায় আলোচনা সভা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮, ৯:৪৭ অপরাহ্ন

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে রবিবার দুপুরে ৩নং ওয়ার্ডের খেজুরতলা ওয়াপদা মাঠে এবং বিকেলে ৬ ও ৭ নং ওয়ার্ডের মাজিলা বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক সাইদুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস ৷

পাটিকাবাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফর উদ্দিনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কুষ্টিয়া উন্নয়নের রুপকার জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি’র ছোট ভাই শহর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ৷

আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্যকন্যা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত আস্থাভাজন নিকটতম নেতা হিসেবে আধুনিক কুষ্টিয়া উন্নয়নের প্রাণপুরুষ, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি মহোদয়কে পুনরায় কুষ্টিয়া সদর-৩ আসনে নৌকা প্রতিকে নির্বাচন করতে মনোনীত করেছেন ৷ জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে কুষ্টিয়ার উন্নয়নের ধারা অব্যহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা প্রতীকে ভোটসীল দিয়ে বিপুল ভোটে বিজয় সুনিশ্চিত করতে হবে৷
বক্তারা আরও বলেন, কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে দিনরাত বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র জনসম্মুখে তুলে ধরার মাধ্যমে ভোট প্রার্থনা ও প্রচার প্রসারণার কাজ মিলেমিশে করতে হবে ৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জিহাদুল ইসলাম, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামস তামিম মুক্তি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদ, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য জান্নাতুল মাওয়া রনি, শহর আওয়ামীলীগ নেতা মীর রেজাউল করিম বাবু, মানজিয়ার রহমান চঞ্চল, সদর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লাল্টু রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জাকির হোসেন, যুগ্ম-আহবায়ক ইলিয়াস খান, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুদ্দৌলা তরুন ৷

আলোচনা সভা অনুষ্ঠানে এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির ৩নং ওয়ার্ডের আহবায়ক সিদ্দিকুর রহমান খান, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য পলান মন্ডল, পাটিকাবাড়ী ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোসলেম উদ্দিন প্রাঃ, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাবিল হোসেন, ধর্ম-বিষয়ক সম্পাদক উজ্জল আহমেদ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নাসির উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সহ-সভাপতি আজমল খান, আওয়ামী লীগ নেতা ও সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মোমিন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান পল্লব, সদর উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা জহুরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিস আহমেদ, পাটিকাবাড়ী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন খান, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল মালেক, ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল মজিদ মেম্বর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাফর উল্লাহ খান, ওয়ার্ড সদস্য ইব্রাহিম খান, আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক রবু, ইসমাইল হোসেন, নাসির উদ্দিন, শরিফুল ইসলাম লিটন, মোশারফ হোসেন বুদু, ডাঃ হাসান আলী মেম্বর, মিজানুর রহমান মেম্বর, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম সহ ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ ও কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন ৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ