এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।
কুষ্টিয়া সদরের সাব-রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ’র হত্যাকান্ডের সাথে জড়িত ৪জন ডিবি পুলিশের হাতে আটক হয়েছে ।
গত ৮ অক্টোবর রাতে কুষ্টিয়া শহরে ভাড়া বাসায় খুন হন নূর মোহাম্মদ শাহ । এই হত্যাকান্ডের ঘটনায় সিসি টিভি ফুটেজের সূত্র ধরে ৪ জন আসামীকে আটক করেছে পুলিশ । রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম ।
আটককৃতরা হলো নূর মোহাম্মদের পিয়ন ফারুক, রেজিস্ট্রি অফিসের নকল নবীশ সাইদুল , মিরপুর সাব রেজিষ্ট্রার অফিসের পিয়ন কামাল ও বাবুল নামের অপর এক ব্যাক্তি । এছাড়া আরো কয়েকজন ব্যাক্তি এ ঘটনার সাথে জড়িত আছে বলে পুলিশ ধারণা করছে ।
রেজিস্ট্রি অফিস থেকে সুযোগ সুবিধা না পাওয়ায় ক্ষোভ ছিল তাদের মধ্যে । এছাড়া নুর মোহাম্মদ কুষ্টিয়া থাকলে তাদের সব আয়ও বন্ধ হয়ে যাবে, এসব ক্ষোভ থেকে তারা নুর মোহাম্মদকে খুন করতে ওই ফ্লাটে যায় । এরপর টাকা পয়সা না পেয়ে হাত-পাঁ বেঁধে তাকে হত্যা করে পালিয়ে যায় খুনিরা । কুষ্টিয়ার পুলিশ সুপার এস.এম. তানভীর আরাফাত, পিপিএম, রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে নুর মোহাম্মদ হত্যাকান্ডের বিষয়ে এসব তথ্য জানান ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, সহকারি পুলিশ সুপার নুরানী ফেরদৌস, গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাব্বিরুল ইসলামসহ অন্যরা ৷
এসময় আসামীদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই আরো তথ্য বেরিয়ে আসবে বলেও জানান পুলিশ সুপার । এ জন্য রিমান্ডের আবেদন জানানো হবে আদালতে । পুলিশ সুপার জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে হত্যার ৪ দিন পর ১৩ অক্টোবর রাতে শহরের হাউজিং থেকে জড়িত কামালকে গ্রেফতার করা হয় । এরপর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ফারুক, সাইদুল ও বাবুলকে গ্রেফতার করা হয় । তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে । আরো তথ্য জানার জন্য তাদের রিমান্ডের আবেদন জানানো হবে । এ হত্যাকান্ডে ব্যবহৃত রশি, গামছাসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর শহরের ভাড়া বাসায় খুন হন সদর উপজেলা সাব-রেজিষ্ট্রার নুর মোহাম্মদ । এ ঘটনায় তার ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে পরদিন মডেল থানায় মামলা করেন । নিহত নুর মোহাম্মদের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার মৌলা গ্রামে ।
You must be logged in to post a comment.