কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগ নেতা লাল্টু’র নেতৃত্বে নৌকার পক্ষে ব্যাপক গণসংযোগ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮, ৮:০১ পূর্বাহ্ন

এ.কে আজাদ সানি।।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে ব্যাপক গণসংযোগ ও মত বিনিময় করেছেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক জেলা ছাত্রলীগ নেতা ও তরুন সমাজ সেবক লাল্টু রহমান ৷

শনিবার দিনব্যাপী যুবলীগের নেতা কর্মী সমর্থদের নিয়ে গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ীতে বাড়ীতে, মোড়ে মোড়ে, চায়ের দোকানে উপস্থিত হয়ে উন্নয়নের প্রতীক-সমৃদ্ধির প্রতীক নৌকার পক্ষে লাল্টু রহমান ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন ৷

আধুনিক কুষ্টিয়া উন্নয়নের প্রাণপুরুষ, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি’র নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয় সুনিশ্চিত করতে কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে দিনরাত বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র জনসম্মুখে তুলে ধরার মাধ্যমে ভোট প্রার্থনা ও প্রচার প্রসারণার কাজ করে চলেছেন যুবলীগ নেতা লাল্টু রহমান ৷

গণসংযোগ ও মতবিনিময় কালে গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, প্রচার সম্পাদক আব্দুস ছাত্তার, সদর উপজেলা যুবলীগ নেতা আনোয়ারুল হক বাচ্চু, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, গোস্বামী দূর্গাপুর যুবলীগের যুগ্ম-আহবায়ক সেলিম রেজা, জীবন আহমেদ, সদস্য জামাল উদ্দিন, মনোহরদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, গোস্বামী দূর্গাপুর স্বেচছাসেবক লীগের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক ডাঃ ইকলাস, সমাজ প্রধান আজিজুর রহমান, ঠান্টু মিয়া, যুবলীগ নেতা আমিরুল মন্ডল, আলতাফ হোসেন, জহুরুল ইসলাম, রাশেদুল ইসলাম, মাসুদ, আতিয়ার, রাব্বি, বেল্টু, লালু, কাউছার, মুক্তার, তরিকুল, আরিফুল, এবাদত আলী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ