কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন: যুবলীগ নেতা আফজাল হোসেন শিশিরের ব্যাপক গণসংযোগ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯, ১০:৫৯ পূর্বাহ্ন

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥

আসন্ন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন উপলক্ষে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন শিশির ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন৷

শুক্রবার সকাল থেকে রাত অবদী শহর থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়নের গ্রামগঞ্জে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বার্তা নিয়ে এবং গরীব-দুঃখী-অসহায়দের সেবা করার প্রত্যয়ে আফজাল হোসেন শিশিরকে গণসংযোগ ও ভোট ভিক্ষা করতে দেখা গেছে ৷

ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি ও বর্তমান কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন শিশির তৃণমুলের সাধারণ ভোটারদের সঙ্গে গণসংযোগকালে এ প্রতিবেদককে বলেন, আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলে জনগনের ভালোবাসায় বিপুল ভোটে সদর উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জয়লাভ করবো বলে আশাবাদী ৷

গণসংযোগ ও মতবিনিময়কালে বিভিন্ন ইউনিয়ন এবং তৃণমুলের বেশ কিছু নেতাকর্মীরা জানান, আফজাল হোসেন শিশির সদর উপজেলা নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে আছেন ৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ