এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।
কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে শুরু হওয়া তিন দিনব্যাপী লালন স্বরনোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ ।
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এই স্লোগানে আজ সন্ধ্যা ছয়টায় আখড়াবাড়ির মূল মঞ্চের আলোচনা সভায় প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়ার রুপকার, জননেতা মাহবুব-উল আলম হানিফ এমপি আনুষ্ঠানিকভাবে লালন স্বরনোৎসবের উদ্বোধন ঘোষনা করেন ।
পহেলা কার্তিক উপ-মহাদেশের সবচেয়ে প্রভাবশালী আধ্যাত্মিক সাধক, বাউল সম্রাট ফকির লালনের ১২৮ তম তিরোধান দিবস উপলক্ষ্যে প্রতিবারের মত এবারও লালন একাডেমি ও জেলা প্রশাসন এই লালন স্বরনোৎসবের আয়োজন করেছে ।
এতে সহযোগীতা করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ।
লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক আসলাম হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে লালনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহীনুর রহমান ।
বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, তথ্য ও গবেষনা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ আমন্ত্রিত বিশেষ অথিতিবৃন্দ।
তবে মূলত আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই এই স্বরনোৎসবের সুচনা হয়ে যায়। দেশ বিদেশ থেকে আসা হাজার হাজার লালন অনুসারী, ভক্তরা আখড়াবাড়িতে খন্ড খন্ড সাধু আস্তায় বসে লালনের রীতি অনুযায়ী সাধু সঙ্গ শুরু করেন। মানুষে মানুষে ভজনা সাধনার মাধ্যমে নিজেকে ও অচেনাকে চেনা এবং সোনার মানুষ হতে প্রতিবারই এসব লালন ভক্তরা এই অনুষ্ঠানে আসেন। কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে ইতিমধ্যেই একতারা, দ্বোতারা আর ঢোল বাশির সূরে জমে উঠেছে লালন আখড়াবাড়ী।
উল্লেখ্য, ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক আধ্যাত্মিক এই সাধকের মৃত্যুর পর কুষ্টিয়ার ছেউড়িয়ায় আখড়া কমিটি ও লালন একাডেমির উদ্যোগে এই অনুষ্ঠান চলে আসছে।
You must be logged in to post a comment.